দুর্গাপূজার চাঁদা নিয়ে জুলুম গ্রেপ্তার এক

চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে এডি নগর থানার পুলিশের হাতে গ্রেফতার রাকেশ দেব। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করে পুলিশ। মোট ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন আগরতলা পশ্চিম প্রতাপগড়ের ভাড়াটিয়া ইউসুফ আলম। ইউসুফের বাড়ি বক্সনগরে। তিনি আগরতলায় ভাড়া থাকেন। তার অভিযোগ  ১৫ আগস্ট ভাড়াবাড়িতে চড়াও হয়েছিল রাকেশ দেব সহ কয়েকজন। তার কাছ থেকে জোরপূর্বক ৪০০ টাকা চাঁদা আদায় করা হয়েছিল। এই মামলায় বাকি ২ অভিযুক্ত তাপস দাস এবং সুদীপ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *