ভিলেজ কমিটির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দেওয়া হল।

রাজ্য নির্বাচন কমিশন গত ৯ সেপ্টেম্বর, 2022 এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ভিলেজ কমিটি এলাকার জন্য চূড়ান্ত ভোটার তালিকা ৩০ সেপ্টেম্বর, ২০২২ প্রকাশ করা হবে। আজ রাজ্য নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ত্রিপুরা হাইকোর্ট ভিলেজ কমিটির ভোটার তালিকায় ব্লু (রিয়াং) জনগোষ্ঠির নাম অন্তর্ভুক্ত করতে যে নির্দেশ দিয়েছে সেজন্য ভিলেজ কমিটির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা আগামী ১৫ অক্টোবর, ২০২২ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *