রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব

আজ বুধবার ত্রিপুরার একমাত্র আসনে জয়ী হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব। আজ নয় দিল্লিতে বিপ্লব কুমার দেব কে শপথ বাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি জগদীশ ধনকার। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেব বলেন,
মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে, রাজ্যসভার সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য তিনি সম্মানিত।
 ত্রিপুরার প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী , বিজেপি সভাপতি  জে পি নাড্ডা , এইচ এম  অমিত শাহ  এবং সিনিয়র নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকলের সমর্থন এবং সম্মিলিত প্রচেষ্টায়,তিনি ত্রিপুরার কল্যাণ ও উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *