আজ মহানবমী। প্রথা মেনে পুজো হলো আগরতলার দুর্গা বাড়িতে। বেশ কিছু বছর দুর্গাপূজার নবমীতে বলি বন্ধ ছিল। কিন্তু এবছর আদালতের রায়ে অনুষ্ঠিত হলো বলি। তবে প্রকাশ্যে নয় চারিদিক বন্ধ করে দেওয়া হলো বলি। সপ্তমী পুরোদিনই বৃষ্টিতে ভেস্তে যায়। অষ্টমীর সন্ধ্যার বৃষ্টিতে আগরতলা শহরের অনেক জায়গায় জমে যায় জল। কিন্তু আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার। নেই বৃষ্টির পূর্বাভাসও। ফলে আজ সন্ধ্যা থেকেই আগরতলা শহরের রাস্তায় যে জন ঢল নামবে তা একপ্রকার বলা যায়। যদিও বৃষ্টি উপেক্ষা করেও সপ্তমী ও অষ্টমীতে দর্শনার্থী ভালই ছিল রাস্তায়। দু’বছর করোনার ফলে প্রতিটি পুজো উদ্যোক্তায় ছোট আকারে করেছিল পুজো। এ বছর করোনা মহামারী অনেকটাই স্থিমিত ফলে আগরতলা শহরের প্রায় প্রতিটি ক্লাবেই বড় বাজেটের পুজো করেছে এ বছর।
