তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ৪৯ রানে হার মানে ভারত। মঙ্গলবার রাতে ইন্দোরে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে রাইলি রুশোর সেঞ্চুরি, কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরি ও ডেভিড মিলারের ৫ বলে তোলা ঝড়ে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় ভারত। তাতে আগের দুই ম্যাচ হেরে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার ডোয়াইনি প্রিটোরিয়াস ৩.৩ ওভারে ২৬ রান দেয় ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ওয়াইনি পার্নেল, লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ।
২২৭ রান তাড়া করতে নেমে
প্রোটিয়াদের বোলিং তোপের মুখে পড়ে ভারত। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা দলীয় শূন্যরানে আউট হন দ্বিতীয় বলেই। পরের ওভারে দলীয় ৪ রানের মাথায় ফেরেন শ্রেয়াস আয়ার। এরপর প্রথমে দিনেশ কার্তিক ও পরে দীপক চাহার ও উমেশ যাদব চেষ্টা করেন। কিন্তু লক্ষ্যে পৌঁছুতে পারেননি।
