প্রাকৃতিক দুর্যোগের ফলে এবছরের শারদীয়া দুর্গোৎসবের আনন্দে যেন একপ্রকার ভাটা পড়ে যায়। তাই তেলিয়ামুড়ার পুজো উদ্যোক্তা সহ দর্শনার্থীদের অনুরোধক্রমে তেলিয়ামুড়া শারদীয় পূজো কমিটির সিদ্ধান্তক্রমে তেলিয়ামুড়ায় শারদীয়া দুর্গোৎসবের দিনক্ষণ আরো দু’দিন বাড়ানো হয়। আগামী শুক্রবার তেলিয়ামুড়া দশমী ঘাটে ঐতিহ্যবাহী প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে যে সমস্ত পুজো উদ্যোক্তারা আজ অর্থাৎ শুভ বিজয়া দশমীর দিনে প্রতিমা নিরঞ্জন করতে চান, তাদের জন্য তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত প্রতিমা নিরঞ্জন ঘাটে সমস্ত ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে।
এ বিষয়ে তেলিয়ামুড়া শারদীয় পূজো কমিটির পক্ষ থেকে পূজো কমিটির সভাপতি রুপক সরকার জানিয়েছেন,,,, পুজো উদ্যোক্তা এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখে তেলিয়ামুড়া শারদীয় পূজো কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে তেলিয়ামুড়ায় শারদীয়া দুর্গোৎসবের দিনক্ষণ আরো দু’দিন বাড়ানোর। যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে দর্শনার্থীরা পূজোর আনন্দ উপভোগ করতে পারেনি সে কথা মাথায় রেখে। তাছাড়া, আজ অর্থাৎ শুভ বিজয়া দশমীর দিনে যে সকল পুজো উদ্যোক্তারা প্রতিমা নিরঞ্জন করতে চান, তাদের জন্য তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত প্রতিমা নিরঞ্জন ঘাটে সমস্ত ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে।।
