বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ির বাড়ির ৮৫ তম দুর্গা মায়ের পুজোর বিজয়া দশমীর দিনে, পরিবার প্রিয়জনদের সঙ্গে মায়ের বিদায় মুহূর্তে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। দশমী ঘাটে মায়ের নিরঞ্জন বেলায় মঙ্গল আরতি করে সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। দেবী নিরঞ্জন কে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের উদ্যোগে দশমী ঘাটে যে সুশৃংখল ব্যবস্থাপনা এবার নেয়া হয়েছে, তার ভূষসী প্রশংসা করেন তিনি। বিজয়া সবার জন্য মঙ্গলবার্তা বয়ে আনুক, মা দুর্গার কাছে এই কামনা করেন তিনি।
