বিশালগড়ে পুজো দেখতে এসে আক্রান্ত এক পরিবার

দশমীর রাতে পুজো দেখতে এসে আক্রান্ত এক পরিবার। ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে পথ অবরোধ থেকে শুরু করে লঙ্কা কান্ড সংগঠিত হয়।  ঘটনা বুধবার রাত তিনটে নাগাদ বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা কালীবাড়ি স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে। জানা যায় এদিন রাতে পুজো দেখার জন্য বেরিয়েছিল মুরাবাড়ি এলাকার বাসিন্দা রাজিব দেব সহ তার পরিবারের লোকেরা। অভিযোগ এদিন রাতে পূজার দেখার জন্য  বিশালগড় অফিসটিলা স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে আসতেই তাদের গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে গ্রীন এরো ক্লাবের সদস্য জয় সাহা, সোনাই পাটিয়াল সহ গ্রীন এরো ক্লাবের একদল যুবক  প্রথমে রাজিব দেবকে মারধর করে, তারপর আক্রান্ত রাজীব দেবের পরিবারের লোকেরা এগিয়ে আসলে জয়, সোনাই সহ একদল দুর্বৃত্ত বাহিনী  মীনাক্ষী সাহা দেব (৩০), সন্দীপ সাহা (৫২), প্রতিমা সাহা (৪৫), রশুতোশ দেব (৫৫) -কে ও মারধর করে। তাদের হাত থেকে রক্ষা পায়নি ১২ বছরের শিশু রিতেশ দেবও, তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। এর ফলে গুরুতর ভাবে আহত হয় মীনাক্ষী সাহা দেব সহ গাড়িতে থাকা প্রত্যেকে। ঘটনাকে কেন্দ্র করে রাত ৩টে নাগাদ লঙ্কাকান্ড বেধে যায় গ্রিন এরো ক্লাবের সামনে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আক্রান্তের পরিবারের লোকেরা। তারা এসে ক্লাবের সামনে পথ অবরোধ করে বসে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত মহিলা মীনাক্ষী সাহা দেব পুরো ঘটনা বিস্তারিত ভাবে বলেন।
এদিকে এই ঘটনার পর বিশালগড় থানার পুলিশের সহযোগিতায়  আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। পরবর্তী সময় হাসপাতালে নিয়ে আসলে আক্রান্ত মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে। এদিকে পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয় জয়, সোনাই সহ একদল যুবকের বিরুদ্ধে। উল্লেখ্য, বিশালগড় অফিসটিলা কালীবাড়ি এলাকা সম্প্রতি একদল দুষ্কৃতীকারীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রায় রোজ এই এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সংগঠিত হয়। অথচ এই দুষ্কৃতী চক্রের সম্পর্কে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশ প্রত্যেকেই অবগত রয়েছেন। কিন্তু তাদের পেছনে এক বড়মাপের রাজনৈতিক নেতার হাত থাকায় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দুঃসাহস গ্রহণ করছে না বলে খবর। তাছাড়া এই এলাকায় খুল্লাম খুল্লা দিনের আলোতেই চলে নেশার কারবার। দিনের দিন এই চক্র তাদের শক্তি বৃদ্ধি করলেও পুলিশ নীরব দর্শক মাত্র। এখন দেখার দুষ্কৃতিকারীদের নাম ধাম সহ মামলা করার পর এখন পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *