বৃহস্পতিবার বাগমা বিধানসভা কেন্দ্রে মন্ত্রী রামপদ জমাতিয়ার গড়ে বিজেপিতে বড় ভাঙ্গন ধরে।বারভাইয়া পেক্সের নির্বাচিত বোর্ডের চেয়ারম্যান অজিত নন্দী,বোর্ড অফ ডাইরেক্টর সুধন পাল,বোর্ড অফ ডাইরেক্টর উমা দে মজুমদার(মহিলা মোর্চার বাগমা মন্ডলের সম্পাদিকা,শক্তি কেন্দ্রের ইনচার্জ)আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে বাগমার জনপ্রিয় নেতা টিটন পাল । ফলে বড় ভাইয়া প্যাক্স কংগ্রেসর দখলে চলে যায়।
