প্রতি ঘরে সুশাসন অভিযান আমবাসা ব্লকভিত্তিক বিকাশ সভা

ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সম্প্রতি আমবাসা ব্লকভিত্তিক বিকাশ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুরুদাস, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুভাষ দত্ত, আমবাসা মহকুমার মহকুমা শাসক আশুরঞ্জন দেববর্মা, আমবাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মা বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৮ অক্টোবর আমবাসা ব্লকের সত্যরাম চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সুশাসন শিবির অনুষ্ঠিত হবে। তাছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর আমবাসা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে সুশাসন শিবির অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *