শুক্রবারই ঘোষনা হতে পারে বিজেপির কোর কমিটি এবং নির্বাচন কমিটি। রাজ্যবাসী পুজোর আনন্দে ব্যস্ত থাকলেও বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচন নিয়ে তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সূত্রের খবর নির্বাচন কমিটি গঠন করা হয়েছে পাঁচ জনকে নিয়ে। ওরা হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়াও আরো কিছু সদস্য এই কমিটিতে থাকতে পারে বলে খবর পাশাপাশি রাজ্য প্রভারী ডাক্তার মহেশ শর্মা সহ দুই কেন্দ্রীয় নেতৃত্ব কোর কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে থাকতে পারে বলে খবর। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সংগঠন নিয়ে অনেকটাই উদ্বিগ্ন তা বোঝা যাচ্ছে সূত্রের খবরে কারণ গত মাসে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে একাধিক বৈঠক করে গেছেন আবার এ মাসের ১৯ তারিখ নাগাদ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে পারেন বলে খবর। অপরদিকে বসে নেই রাজ্যের বিরোধীদল সিপিআইএম ও। সূত্রের খবর আগামী ২১ শে অক্টোবর আগরতলার বিবেকানন্দ ময়দানে এক বিশাল সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। সেই সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । মূলত এই সমাবেশের মাধ্যমেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়বে সিপিআইএম।
