দুদিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

১৩ অক্টোবর দুদিনের রাজ্য  সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৩ অক্টোবর বিকেলে তিনি আগরতলায় পদার্পণ করবেন। ঐদিন উনার কোন কর্মসূচি নেই। ১৪ অক্টোবর উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দেবেন রাষ্ট্রপতি। তাছাড়া বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। ঐদিন পুর নিগমের পক্ষ থেকে ওনাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতির সফর ও দীপাবলি উৎসবকে ঘিরে নতুন রঙে, নতুন আঙ্গিনায় সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির।  রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর প্রথম বারের মত  রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  রাষ্ট্রপতির রাজ্য সফরকে ঘিরে মন্দির নগরীর পাশাপাশি সেজে উঠছে রাজধানী আগরতলাও। ১৪ তারিখ বিকেলেই উনি দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *