সুখিয়া বাড়ি এলাকায় দুটি মারুতি গাড়ি তল্লাশি করে গাজা উদ্ধার

দুইটি মারুতি গাড়ি থেকে গাঁজা উদ্বার হয়। শুক্রবার সাড়ে এগারোটায় খোয়াই মহকুমার চাম্পাহাওর থানাধীন সুখিয়া বাড়ি এলাকায় দুইটি মারুতি গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ৩৫৪ কেজি গাঁজা। দুই গাড়ির চালকসহ মোট তিনজনকে গ্রেফতার করে  পুলিশ। দুইটি গাড়ি ও আটক করা হয়েছে। ধৃত তিনজনকে শনিবার খোয়াই জেলা আদালত আগামী তিন দিনের জন্য জেল হেফাজতে পাঠায়। জানা যায়, গাঁজা সহকারে গাড়ি আটক করতে খোয়াই কমলপুর সড়ক স্থিত শুকিয়া বাড়ি এলাকায় ওৎ পেতে থাকে চাম্পাহাওর থানার পুলিশ। খোয়াই থেকে কমলপুর যাওয়ার পথে সুখীয়াবাড়িতে সন্দেহজনক দুইটি মারুতি গাড়ি আটক করে ৷ দুইটি গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় প্রায় ৪৬ প্যাকেটে ৩৫৪ কেজি গাঁজা। যার বাজার মূল্য বারো লক্ষাধিক টাকা। গাঁজা সমেত (TR 01BK0403 & TR01BT 0726) নম্বরের দুইটি মারুতি গাড়ি ও গাড়ির চালক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল জিতেন্দ্র দেববর্মা (৩৬), অজয় দেববর্মা (৩৫), মিঠুন কর্মকার (৩২) বাড়ি আগরতলা ,মোহনপুর এলাকায়।কোথা থেকে এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যায়, মোহনপুর থেকে বহির রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। পুলিশ তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা রুজু করে আদালতে তোলে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড চায়।আদালতে আগামী ১০ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *