মন্ত্রী সুশান্ত চৌধুরীর দ্বারস্থ এসটিজিটি বেকাররা

২০২২ সনের এসটিজিটি দের ব্যাকলগ পোস্টগুলো পূরণের দাবিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন এসটিজিটি উত্তীর্ণ বেকারদের এক প্রতিনিধি দল। উল্লেখ্য শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা কিন্তু শিক্ষামন্ত্রী রাজ্যের বাইরে থাকায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।  সুশান্ত চৌধুরী বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উঠাবেন এবং  শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন জানিয়েছেন, ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে একথা বললেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা ।
২০২২ সনের এসটিজিটি দের ব্যাকলগ পোস্টগুলো পূরণের দাবিতে বৃহস্পতিবার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে ছিলেন এসটিজিটি উত্তীর্ণ বেকারদের এক প্রতিনিধি দল। উপ মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তাদের। তাদের দাবি ২০২২ সালে মাত্র ১৭২ জন জনজাতি ছাত্র ছাত্রী এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে ১৩০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এই সব পদে এক সঙ্গে ১৭২ জনকে নিয়োগ করতে পারে।  তবে অবিলম্বে ১৭২ জনকে চাকুরি না দিলে শীঘ্রই বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছেন এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ জনজাতি বেকাররা। নির্বাচনের আগে রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *