বেহাল সড়ক সংষ্কারে হাত লাগালো গ্রামবাসীরা

চলা চলের অযোগ্য বেহাল সড়ক সংষ্কারে হাত লাগালো গ্রামবাসীরা। ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব ও দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। দীর্ঘ দিন ধরে এই সড়কটির বেশ কিছু অংশ বেহাল অবস্থায়, কিন্তু সংষ্কারের উদ্যোগ নেয়নি পঞ্চায়েত। জানা গেছে কালাছড়া ব্লকের অধীন তিনটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। লালবাজার থেকে সড়ক শুরু হয়ে শনিছড়া এলাকায় গিয়ে বড় সড়কে মিলত হয়েছে। দেখা গেছে সড়কটির অধিকাংশ অংশ ইট পেতে দেওয়া হলেও একাংশ জায়াগা বেহাল অবস্থায় রয়েছে, গ্রাম বাসীদের অভিযোগ সকলে এই সড়কটি সম্পর্কে অবগত রয়েছেন কিন্তু দীর্ঘ দিন ধরে সংষ্কারের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এক কথায় সড়কটি দীর্ঘদিন ধরে মড়ন ফাদে পরিণত হয়ে আছে। বেশ কয়েকবার গ্রাম বাসীরা দূর্ঘটনা গ্রস্থও হয়েছে এই বেহাল সড়কের কারণে। আর কোন উপায় না পেয়ে অবশেষে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিলো। ভোট আসে ভোট যায় সাধারণ মানুষের সমস্যা সেই তিমিরেই রয়ে যায়। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতারা থাকা সত্বেও গ্রামের মানুষদের চাঁদা তুলে রাস্তা সংস্কার করতে হচ্ছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *