ছোট একটি লরি থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ লরিটি আটক করেছে।চালককে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় তিন লক্ষ্য টাকার অধিক হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা শনিবার দুপুরে খোয়াই থানাধীন পহরমপুর বাজারের পাশে। জানা যায় যে, এদিন খোয়াই সুভাষপার্ক ফাঁড়ির উদ্যোগে পহরমপুর বাজারের পাশে বলাকা কমিউনিটি হলের সামনে নাকা চেকিংয়ের বসে।পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে যানবাহন তল্লাশি করার সময় ছোট একটি লরি থামায়।লরিটি মোহনপুর থেকে গাঁজা নিয়ে খোয়াই হয়ে অন্য জায়গায় উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ জানতে পারে।তল্লাশি চালানোর সময় লরি নিচে একটি গোপন চেম্বার পুলিশের নজরে আসে।সেখান থেকে মোট ৯৬কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পালিয়ে যায় চালক।
