কীটনাশক ঔষধ দিয়ে মেরে ফেলা হয় ৫ গৃহস্থের গৃহপালিত পশু চড়িলাম আড়ালিয়া কালি টিলা এলাকায় শনিবার সকাল আটটায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পাঁচ হাঁস ও মুরগি পালক। সংবাদে প্রকাশ চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েতের কালিটিলা এলাকায় দুই কৃষক রানু দেব ও প্রদীপ দত্ত ধানের জমিতে হাঁস ও মুরগি পালকদের অজান্তেই কীটনাশক ঔষধ দিয়ে পাঁচ প্রতিবেশীর গৃহপালিত হাঁস মোরগ মেরে ফেলেন, শুক্রবার বিকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত পাঁচ প্রতিবেশীর প্রায় ১২টির মতো হাঁস মোরগ মেরে ফেলার অভিযোগ তুললেন এলাকাবাসীরা । উক্ত ঘটনার জন্য এলাকার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হয়। হাস মুরগী পালকরা অভিযোগ করেন যদি তাদের গৃহপালিত হাঁস মুরগির জন্য তাদের কৃষি জমিতে ক্ষতি হয়ে থাকে তাহলে জানানো যেত কিন্তু না জানিয়ে এলাকার কৃষি জমিতে কীটনাশক ঔষধ দিয়ে দেয় তাতে ৫ গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগি মৃত্যু হয়। শনিবার সকাল বেলায় সংবাদমাধ্যম দারস্ত হয়ে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি শনিবার সকাল ১১ টায় অভিযুক্ত দুই কৃষকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবী জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ পরিবারগুলি।
