জলে ডুবে মৃত্যু হল চার বছরে এক শিশুর। নাম জান্নাত আক্তার ঘটনা সোনামুড়া থানা দিন সীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নাম্বার ওয়ার্ডের বুকজুড় এলাকা।
মা-বাবার অজান্তে পাশের বাড়ির পুকুরে নেমে যায় মেয়েটি। চার বছরের শিশু কন্যা তার নাম জান্নাত আক্তার। একেবারে ছোট মেয়ে সাঁতার সম্পর্কে অভিজ্ঞতা নেই, পুকুরের মধ্যে জলে নড়াচাড়া করতে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার করে তাকে পুকুর থেকে তুলে নিয়ে ধনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে মেলাঘর হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মেয়েটির বাবার নাম জহির হোসেন সে পেশায় আইসক্রিম বিক্রি করে। মা ফাতেমা বেগম। শিশু মৃত্যু ঘিরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
