মেলার মাঠ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বদলাতে গিয়ে ট্রান্সফারের নিচে পড়ে গুরুতর আহত দুই বিদ্যুৎ নিগমের কর্মী। আহতরা হলেন রঞ্জিত লস্কর ৪২ এবং নির্মল রায় ৩৫। তাদেরকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুজনেই আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন।
