বিলোনিয়া সাব্রুম রেল লাইনের শিবপুর এলাকায় গুহার মুখে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে সাত সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সকাল ৭:৪৫ মিনিট নাগাদ আগরতলা সাব্রুম রেললাইনের গুহার মুখে পৌঁছানোর আগে স্থানীয় জনগণ রেল দাড় করিয়ে দেয়। রেল চালক নেমে দেখে মৃতদেহ পড়ে আছে। স্থানীয়রা এবং রেল চালক মিলে বিলোনিয়া থানায় খবর পাঠায়। ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ চেষ্টা করছে মৃতদেহ সনাক্ত করার আর তার জন্য আশপাশ এলাকা খবরাখবর করা হচ্ছে। এদিকে খবর পাঠানো হয়েছে ডগ স্কোয়ার্ড এবং ফরেনসিক দলকে। মৃতদেহ পড়ে থাকার কারণে দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় আগরতলা সাব্রুমগামী ট্রেন। ধারণা করা হচ্ছে খুন করে খুনী তথ্য প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ রাতের কোন এক সময়ে রেললাইনে এনে রেখে গেছে। যাতে করে সকালে ট্রেন যাওয়ার সময় কাটা পড়লে রেলে কাটা পড়েছে প্রচার হবে আর খুনি নির্দ্বিধায় বেঁচে যাবে। কিন্তু খুনীর সে আশা সফল হয়নি। ঘটনাস্থলে পৌঁছে বিলোনিয়া থানার বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করে দেহ সনাক্তকরণের এবং ঘাতকদের খুঁজে বের করতে। তবে ধারণা করা হচ্ছে পরিকল্পনা করেই এই ধরনের খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি উঠে আসে।
