নাম সঞ্জয় দেবনাথ। পিতা তপন দেবনাথ এক রাজনৈতিক দলের নেতা। বাড়ি বিশালগড়ের ধজ্বনগরে। গেল কয়েকমাস ধরে এলাকার বাড়ি ঘর থেকে সেলো মেশিন এবং লোহার যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। পিতা নেতা হওয়ার সুবাদে কেউ কিছু বলার সাহস দেখায়নি ।হাতেনাতে তাকে ধরতে পাড়ায় স্থানীয়রা জন্য ওত পেতে ছিল। রবিবার সকালে একটি বিষয়কে কেন্দ্র করে বাইদ্যারদিঘি কসবা এলাকার লোকজন তাকে ঘিরে ধরে। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় পাম্পের মোটর এবং শ্যালো মেশিন সহ অন্যান্য লোহার সামগ্রী। গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে বাইদ্যারদিঘি বাজারে এলাকার একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে তাকে। কেউ দেয় আবার উত্তম মাধ্যমও। চোর ধরার খবরটি চাউর হতেই কসবা এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ছুটে গিয়ে ক্ষুব্দ জনতার রোষানাল থেকে উদ্ধার করে আনে সঞ্জয়কে। পরে পাঠানো হয় বিশালগড় মহাকুমা আদালতে। শর্তসাপেক্ষ সঞ্জয়কে জামিনে মুক্তি দেয় আদালত। তবে দিনের পর দিন যেভাবে বিশালগড়ে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে তা উদ্বেগ জনক।
