বোমা আকৃতি বস্তূ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বোমা আকৃতির বস্তু উদ্ধারে চলায় আতঙ্ক খবর পেয়ে ছুটে আসে পুলিশ , ঘটনাস্থল থেকে বোমা আকৃতি বস্তূটি উদ্ধার করে   নিয়ে যায় থানাতে । বিলোনিয়া মির্জাপুর মেছ ফেক্টরি এলাকার বাসিন্দা রাহুল মজুমদারের বাড়ি থেকে উদ্ধার হয় এই বস্তুটি । সোমবার সকালে । জানা যায় রাহুল মজুমদার তৃনমুল কংগ্রেসের যুব নেতা। অভিযোগ পরিকল্পনা মাফিক ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য এই বোমা আকৃতি বস্তুটি বাড়িতে ছোড়া হয়। তবে বোম নাকি অন্য কিছু এই নিয়ে সন্দেহের দানা বাঁধলেও অনেকের অভিমত এইটা হাতে বানানো বোম। তৃনমুল কংগ্রেস করার অপরাধে এই বস্তুটি ছোড়া হয় বলে সংবাদ মাধ্যম জানায় তৃনমুল কংগ্রেসের বিলোনিয়ার যুব নেতা রাহুল মজুমদার।
জানা যায়, লক্ষীপূজার রাতে এই বস্তুটি ছোড়া হয় রাহুল মজুমদারের বাড়িতে। সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বোমা আকৃতি বস্তূটি দেখে সন্দেহ হয় । সাথে সাথে খবর দেওয়া হয় পাড়া প্রতিবেশীদের ।  বোমা আকৃতি বস্তূটি দেখে চাঞ্চল্যের পাশাপাশি ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *