লক্ষী পুজোর রাতে খোয়াইয়ের চরগণকিতে দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 4 জন। অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে দুই পরিবারের তরফ থেকেই। ঘটনার বিবরণে রাজেন্দ্র দাস এর অভিযোগ, হঠাৎই তার শ্রী টিঙ্কু দাস এবং তার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলে পড়ে অচিন্ত্য নম দাস এবং তার ছোট ভাই শংকর নামো দাস। এতে শারীরিকভাবে আক্রান্ত হয় তার স্ত্রী। এবং তার আঙ্গুলে কামড় বসায় অচিন্ত্য নমো দাস। এদিকে পাল্টা অচিন্ত্য নমো দাস এর অভিযোগ, দুই থেকে আড়াই বছর আগে তার ছোট ভাইয়ের কাছ থেকে 50000 টাকা নিয়েছিল রাজেন্দ্র দাস। বছরের পর বছর গড়িমসি করে এই টাকা না দিয়ে উল্টো তার ছোট ভাইয়ের সাথে রাজেন্দ্র দাস এর স্ত্রী টিংকু দাশ এর অবৈধ সম্পর্ক আছে বলে তাদের পরিবারকে বারংবার হয়রানি করা হয় বিভিন্নভাবে। এরই ফলশ্রুতিতে তাঁদের উপর আক্রমণের অভিযোগ আনলেন অচিন্ত্য নম দাস। পরবর্তীতে দুই পরিবারের আক্রান্ত চারজন সদস্যকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। দুই পরিবারের তরফ থেকে জানানো হয় এই বিষয় নিয়ে থানায় মামলা করা হবে।
