নিখোঁজ সঙ্গীত শিল্পী। প্রায় দুই মাস ধরে নিখোঁজ এক সঙ্গীত শিল্পী। তিনি সুবীর দাস (৩৭)। এলাকার কেউ কেউ তাকে কৃষ্ণ বলে ডাকেন। পিতা শম্ভু দাস। বাড়ি বিশালগড় থানাধীন বাইদ্দারদিঘী পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড ধজ্বনগরে । গত১৭ আগস্ট শিক্ষকতার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। নিখোঁজের প্রথম দিন আত্মীয়-স্বজনের বাড়িঘর সহ চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরদিন বিশালগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ বাবুরাও কোন হদিশ পায়নি সংগীত শিল্পীর। দীর্ঘদিন যাবত সংগীতশিল্পী সুবীর কে কোথাও খুঁজে না পেয়ে হতভম্ব হয়ে পরেন বাড়ির লোকজন। চিন্তিত গ্রামের মানুষ সহ পরিজনরা। মা কল্পনা দাস ছেলেকে ফিরিয়ে এনে দিতে আকুল আবেদন জানান প্রশাসনের কাছে।
|
ReplyForward
|
