গত সোমবার রাত্রিবেলা কুমারঘাট থানাদিন কুমারঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে রাস্তার পাশে এক অচেনা মহিলার মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার সাত সকালে স্থানীয় এলাকার পথ চলতি মানুষ হঠাৎ এই দৃশ্য দেখে এলাকায় মুহূর্তে চাঞ্চলে ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কুমারঘাট থানা এবং ধর্মনগর জিআরপি রেলওয়ে পুলিশকে বর্তমানে মৃতদেহ উদ্ধার করে পেচারতল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় দেহ ।কিন্তু সংবাদ লেখা পর্যন্ত মহিলা র কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্মনগর থেকে জিআরপি পুলিশ।
