কৈলাসহর পুরপরিষদ এলাকায় লাগানো রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জায় নষ্ট করল দুষ্কৃতিকারীরা। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মুখ বিকৃত করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমস্ত প্রচার সজ্জ্বা ই রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে কেন্দ্র করে। নির্বাচনকে কেন্দ্র করে লাগানো প্রচারসজ্জা অনেক সময় নষ্ট করা হয়, এক্ষেত্রে বিরোধীদল ও শাসকদল একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে। কিন্তু কৈলাসহর পুরো পরিষদ এলাকায় এবার ভিন্ন ঘটনা প্রত্যক্ষ হলো। পুরো পরিষদ প্রবেশ পথ থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জায় বেছে বেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ বিকৃত করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা নেতৃত্ব। মঙ্গলবার কৈলাশহর পাইতুর বাজার স্থিত ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা, জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, চন্ডিপুর মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা, ঊনকোটি জেলা প্রবক্তা দেবাশীষ সেন সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে দেবাশীষ সেন এই ঘটনা তীব্র নিন্দা জানান।
