বিশ্রামগঞ্জ বাজারে মারুতি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিনজন। সোমবার গভীর রাত ২:১৫ মিনিটে, খবরে প্রকাশ TRR01AW0539 নাম্বার একটি মারুতি গাড়ি আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে TR07G1239 নাম্বারে একটি বাইকে করে তিনজন জনজাতির যুবক সুতার মুড়া যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় বিশ্রামগঞ্জ বাজারে। মারুতি গাড়ির সামনের অংশটি ও বাইকের সামনে অংশটি সংঘর্ষে দুমড়ে মুছরে যায় আহত হয় বাইকে থাকা তিন জনজাতি যুবক বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আহত হজলাল দেববর্মা, সায়ন দেববর্মা,পল দেববর্মা নামে তিন যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেনে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উনাদের চিকিৎসা শুরু করেন কিন্তু তাদের অবস্থা গুরুতর হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেয়। উভয় আহত তিনজন জনজাতি যুবকের বাড়ি সুতারমুড়া।
