দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় আহত এক বাইক চালক। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায় বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ।
জানা গেছে,কাজল বিশ্বাস তেলিয়ামুড়া বাজারে কোন এক মিষ্টির দোকানে কর্মচারী। সে মঙ্গলবার দোকান থেকে নিজের বাইকে করে চেবরী এলাকায় স্থিত বাড়িতে যাওয়ার পথে মেলা পাথর এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এর চেয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। বিকট শব্দের আওয়াজ শুনে এলাকাবাসীর ঘটনাস্থলে আসে। এলাকাবাসীরা এই দুর্ঘটনার খবর দেয় ১০২ নম্বর অ্যাম্বুলেন্স গাড়িকে। ১০২ নম্বরের অ্যাম্বুলেন্স গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কাজল বিশ্বাস কে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে।
|
ReplyForward
|
