ব্যাপক পরিমাণ হিরোইন আটক করিমগঞ্জে

ত্রিপুরা প্রবেশের পথে করিমগঞ্জে আটক ৪৭ কোটি টাকার হেরোইন। সোমবার গভীর রাতে অসমের করিমগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ্য অভিযানে ট্রাকের কেভিন থেকে উদ্ধার হয় ৭৬৪টি সাবানের বাক্সে ৯ কেজি ৪৭ গ্রাম হেরোইন। সাথে আটক করা হয় চালক মোহিব উদ্দিনকে। তার বাড়ি আছিমগঞ্জ এলাকায়। উদ্ধারকৃত হেরোইন মিজোরাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। ঘটনা করিমগঞ্জ শহরের বাবা হোটেল সংলগ্ন এলাকায়।
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *