লোক লোকার্পনের সম্প্রচার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে ‘মহাকাল লোক’ লোকাপর্ন করেন। আগরতলার সেন্ট্রাল রোডের শিববাড়িতে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আগরতলার সেন্ট্রাল রোডের শিববাড়িতে এই সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যবাসীর কল্যাণে শিবের আরাধনায় অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ‘মহাকাল লোক লোকার্পন উপলক্ষে প্রধানমন্ত্রী যে পূজা অর্চনা করেছেন তাতে আমাদের মধ্যে এক অদ্ভুত শান্তির অনুভব হয়েছে। যা এখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ অনুভব করেছেন। দেশের সনাতন ধর্মের ধারক ও বাহক হিসেবে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর কল্যাণে বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজ করছে তা যাতে আরও গতি পায় সেজন্য মুখ্যমন্ত্রী ভগবান শিবের কাছে প্রার্থনাও জানান।
