আবারো তেলিয়ামুড়ায় ধর্ষণ আটক ১

আবারো ধর্ষণের ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া থানা এলাকা থেকে। এবার ধর্ষণের শিকার এক ১৯ বছর বয়সী এক মেয়ে। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটির বাড়ি জিরানীয়া এলাকায়। মঙ্গলবার রাতে এনিয়ে মেয়েটির পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়।
জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশ ঘড়িয়া এলাকায় ওই মেয়েটি গৃহ পরিচারিকার কাজ করতো। কিন্তু বাইশ ঘড়িয়া এলাকায় ৮ মাস কাজ করার পর মেয়েটির বাবার মৃত্যু হওয়ায় মেয়েটি তার জিরানিয়া স্থিত নিজ বাড়িতে ফিরে যায়। বাড়ি ফেরার পর পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পারে যে আচমকাই নাকি মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। মেয়েটি প্রথমে বিষয়টি পরিবারকে জানায় যে বাইশ ঘড়িয়া এলাকারই বাসিন্দা রুবেল মিয়া নামে এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এলাকা সূত্রে খবর, এনিয়ে বিগত কিছুদিন পূর্বে বাইশ ঘড়িয়া এলাকায় সালিসি সভাও করা হয় ঘটনাটিকে মীমাংসার উদ্দেশ্যে।
পরবর্তীতে মঙ্গলবার বাইশ ঘড়িয়া এলাকারই বাসিন্দা রুবেল মিয়া নামের ওই যুবকের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণ মামলা করা হয় ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে। মামলা নিয়েই পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।
আবারো তেলিয়ামুড়া থানা এলাকা থেকে ধর্ষণের ঘটনা উঠে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জনমনে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *