লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন চানমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন উপলক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ৩৩ জন অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা জননী ও শিশু সুরক্ষা প্রকল্প এর সুফল লাভ করা, কন্যা শিশুদের জন্য স্কিম এর সুফল লাভ করা, কিশোরী ও মহিলাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা, কন্যা সন্তানের শিক্ষার সুযোগ দেয়া, লিঙ্গ বৈষম্য রোধ করা এবং কম বয়সে বিবাহের কুফলগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আলোচ্য বিষয়ের উপর ক্যুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও রৌমন দেবনাথ, অঙ্গনওয়াড়িকর্মী রীতা সাহা, আশাফেসিলিটেটর শিল্পী দাস ও আশাকর্মী সুস্মিতা দাস উপস্থিত ছিলেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
