বুধবার কল্যাণী এলাকায় ড্রেনের মধ্যে থেকে এক মহিলার মৃত্যু দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় মহিলার নাম অপর্ণা কর্মকার ঘোষ। বয়স ৪৩ বছর। জানা যায় চিত্তরঞ্জন রোড এলাকার বাসিন্দা টমটম চালক দীপক কুমার ঘোষের স্ত্রী অপর্না কর্মকার ঘোষ এম বি বি কলেজে লাইব্রেরি কর্মরত চাকরিজীবী এক যুবকের সঙ্গে জানুয়ারি মাসে পালিয়ে যায় ।
দুই মেয়েকে বাড়িতে ফেলে গৃহবধূ অপর যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি দুই কন্যা জানার পর মাকে আনতে ওই যুবকের বাড়িতে বেশ কয়েকবার যান। কিন্তু গৃহবধূ ওই যুবককে ছেড়ে বাড়িতে আসবে না বলেই দুই কন্যাকে জানিয়ে দেয়। অবশেষে বুধবার গৃহবধূ অপর্ণা কর্মকার ঘোষের দেহ ড্রেন থেকে উদ্ধার হয়।। তারপর স্থানীয়রা বিষয়টি দেখে পূর্ব মহিলা থানায় খবর দেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ময়না তদন্তের জন্য। পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে গৃহবধ খুনের সঙ্গে জড়িত সন্দেহজনক এম বি বি কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব মহিলা থানায় নিয়ে আসে। বর্তমানে পুলিশ ওই যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এরই মধ্যে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পূর্ব থানায় গেলে গৃহবধূর এক আত্মীয় নিজেকে দলীয় কর্মী পরিচয় দিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে।জানা যায় তার নাম মুক্তা সরকার।
