করবুক মহাকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে দক্ষিণ চেলাগং এডিসি ভিলেজের লেলিন পাড়ার বাসিন্দা পরিতোষ সাহার রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় বুধবার রাতে দুষ্কৃতীয়া। উনার বাড়ি থেকে বাগানের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার । এই বাগানে রাবার গাছ ছিল ৭০০ থেকেও বেশি। রাবার বাগানে খরচ হয় প্রায় সাত লাখ টাকা উপরে। পরিতোষ সাহা তার জীবনের সব সঞ্চয় লাগিয়ে রাবার বাগানটি করেন স্বাবলম্বন হওয়ার জন্য কিন্তু কে বা কারা এই বাগানটি তছনছ করে দেয় রাতের আঁধারে । সর্বস্ব হারিয়ে মাথায় হাত পরিতোষ বাবুর।
