শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নতুন ভবনের উদ্ধোধন করবেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার সকালে কৈলাসহর কলেজের অধক্ষ্য ডঃ পিনাকী পাল উনার চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান। অধক্ষ্য ডঃ পিনাকী পাল আরও জানান যে, চৌদ্দ অক্টোবর শুক্রবার দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা কর্তৃক কলেজের বিজ্ঞান ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম মন্ত্রী ভগবান দাস এবং সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা । উদ্ধোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে চলছে চূড়ান্ত ব্যস্ততা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অনুষ্ঠান টি পরিচালনা করা হচ্ছে বলেও কলেজ অধ্যক্ষ জানান। তবে মূখ্যমন্ত্রী সহ আরও দুইজন মন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানান অধ্যক্ষ।
|
ReplyForward
|
