পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক । ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ চন্দ্র দাস (23)। ঘটনার বিবরনে জানা যায় ২০১৮ সালে অভিজিৎ বিয়ে করেছিল। তারপর তাদের একটি ফুটফুটে পুত্র সন্তানও জন্ম হয়। তারপর থেকেই স্বামী স্ত্রীর গন্ডগোলের সূত্রপাত। অভিজিতের শ্বশুরবাড়ি চন্দ্রপুর মোরা পাড়া এলাকায়। প্রতিদিনকার মতো অভিজিতের মা মানুষের বাড়ি তে কাজ করার জন্য চলে যায় সে সময় বাড়িতে কেউ না থাকায় একা ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে অভিজিৎ। পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি করে তার মা । খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন । পুলিশ জানিয়েছে ময়না তদন্ত করে মৃতদে হ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
