বিভিন্ন রাজনৈতিক দলগুলির মত ২০২৩ বিধানসভা নির্বাচনকে নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনেও। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সকল ভাবে পরিচালনা করতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য বৃহস্পতিবার রাতে বিলোনিয়া জেলা স্ট্রংরুমে নিয়ে আসা হয়েছে ইভিএম। দক্ষিণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৬৫১ টি ব্যালট ইউনিট ও ৬৫৬ টি কন্ট্রোল ইউনিট এবং ৬৪৫টি ভি ভি প্যাড কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে এনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সামনে স্ট্রং রুমে করা নিরাপত্তায় রাখা হয়েছে। ভোটের কাজে ব্যবহৃত ইভিএম নিয়ে যাতে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না উঠে তার জন্য সকল দলের প্রতিনিধিদের সামনে ভিবিপ্যাড গুলি স্ট্রংরুমে রাখা হয়েছে। ট্রংরুম সিল করা পর্যন্ত উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক শঙ্কর দেবনাথ।
