যতনবাড়ি ডেপাইছরি মধ্য পাড়া এলাকায় পরিশ্রত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন ডেপাইছরি এলাকার প্রমিলা বাহিনীরা।ঘটনা বিবরণে যানা যায় যতনবাড়ি ডেপাইছরি মধ্য পাড়া এলাকায় বিগত চার দিন ধরে পানীয় জলের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের ।পরবর্তী সময়ে পরিশ্রত পানীয় জল না পেয়ে এলাকার জনগন এই পথ অবরোধে শামিল হন। উক্ত এলাকার লোকজনরা ওয়াটার প্লেন্টে গিয়ে পানীয় জলের ব্যবস্থা করে দেবার জন্য অনুরোধ করেন। এছাড়াও বিভিন্ন আধিকারিকের কাছে একি আবেদন জানিয়েছিলেন। তবে কোন হেলদোল না দেখে অবশেষে সকাল নয়টা নাগাদ যতনবাড়ি থেকে চেলাগাং যাওয়ার পথে ডেপাইছরি মধ্য পাড়ার এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। এবং এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন।পরবর্তী সময়ে ডি ডব্লিউ এস কর্মী আধিকারিকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এলাকার জনগন এবং হুঁশিয়ারি দেন পানীয় জল পরিষেবা না পেলে এই পথ অবরোধ তুলবে না । পরবর্তী সময়ে ডি ডাবলু এস এর এস ডি ও অন্য আধিকারিকের সাথে কথা বলে পরিশ্রত পানীয় জল পরিষেবা চালু করায় উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।
|
ReplyForward
|
