পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে গতকাল পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের পৌরহিত্যে ভূমিকম্প দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামী ২০ অক্টোবর রাজ্যভিত্তিক ভূমিকম্প দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হবে এবং এরই অঙ্গ হিসাবে পশ্চিম ত্রিপুরা জেলার পাঁচটি স্থানে ভূমিকম্প দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সদরের মহকুমা শাসক অরূপ দত্ত, মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায় এবং জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, এসডিআরএফ, টিএসআর, আসাম রাইফেলস, আরক্ষা প্রশাসন, অগ্নিনির্বাপক দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
