Breaking News

গলা কেটে হত্যার চেষ্টা গৃহবধূকে

রবিবার রানীবাজার নলগড়িয়া রেল লাইনের পাশে মন্দিরা দাস নামে ৩৬ বছরের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করে কে বা কারা। দীর্ঘ সময় পর স্থানীয়রা ওই গৃহবধূকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে দমকল কর্মীদের খবর দেন, দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার জন্য বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। জানা যায় এলাকার বাসিন্দার লক্ষণ দাসের স্ত্রী মন্দিরা দাস নামে ওই গৃহবধূ রেললাইন এলাকায় গিয়েছিলেন কোন কাজের জন্য। সেই সময় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয় তবে কি কারণে ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয় সে বিষয়ে এখনও কোন কিছু জানা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *