রবিবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (ডিবিএউ) চালু করা হল রবিবার। দেশের প্রতিটি কোণায় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দিতে এই ডিবিইউগুলি হচ্ছে। সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ১১টি সরকারি ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক ও একটি ছোট এই আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে। সারা দেশের সাথে আজ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যম ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই দুটি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের একটি হচ্ছে আগরতলার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অপরটি উদয়পুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ডিবিইউ-গুলি মানুষকে বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধা প্রদান করবে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, পাসবুক প্রিন্ট করা, ফান্ড ট্রান্সফার, ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট, লোন অ্যাপ্লিকেশন, ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন এবং বিল ও ট্যাক্স পেমেন্ট। এমনকী ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট থেকে ঋণের জন্যও আবেদন করা সম্ভব হবে। তিনি বলেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত ব্যাংকিং পরিষেবা কে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আমাদের মত রাজ্যে দুদুটি ডিজিটাল ব্যাংকের ব্রাঞ্চ খোলার যে সুযোগ প্রধানমন্ত্রী করে দিয়েছেন তাতে করে সাধারণ মানুষ উপকৃত হবেন । প্রধানমন্ত্রীর রাজ্যকে হিরা মডেলে যেভাবে ঢেলে দিয়েছেন তাতে রাজ্যবাসী অনুভব করতে পারে যে তারা ভারতবর্ষের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে আছে । আমরা ভারতবর্ষ থেকে আর দূরে নেই সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার।
