তেলিয়ামুড়া মাইগঙ্গা ঢাকাইয়া পাড়াতে রেশনা দেববর্মা দাস নামে গৃহবধূ রবিবার ঘরে একা ছিলেন। হঠাৎ অপরিচিত যুবক ঘরে ঢুকে মহিলার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মহিলা চিৎকার জুড়ে দিলে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইবাজ পালাতে থাকে। কিন্তু এলাকার মানুষ তাকে ধাওয়া করে আটক করে উত্তম মাধ্যম দেয়। আটককৃত যুবকের নাম রাহুল মজুমদার, বাড়ি চাম্পলাই এলাকায়।
