সোনামুড়া তৃণমূলের চাক্কা জ্যাম

সমগ্র রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করল তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্য সহ সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও পালিত হয় কর্মসূচিটি। এদিন সোনামুড়া ব্রীজ চৌমুহনী স্থিত মূল সড়কে এই চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করা হয়।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ হাবিল মিয়া, যুব তৃণমূল কংগ্রেসর সহ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা, আন্দোলন চলাকালীন সময়ে সোনামুড়া থানার ওসি মানিক লাল দেবনাথ এর নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার বরনের মধ্য দিয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *