আবারো যান দুর্ঘটনায় আহত দুই। ঘটনা, সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর ব্রীজ সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে।জানা যায়, আগরতলা জাতীয় সড়ক ধরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি রিক্সাকে পেছন দিক থেকে আশা থেকে একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় রিক্সাটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আহত হয় রিক্সার চালক সহ রিকশাতে থাকা এক যাত্রী। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় লোকজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দুর্ঘটনায় আহতদের নাম শ্যামল পাল ও দুলাল রায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।
|
ReplyForward
|
