রাজ্য সরকারের একাধিক ঘোষণায় ধন্যবাদ ৱ্যালি রানীর বাজারে।

সম্প্রতি সামাজিক ভাতা বৃদ্ধি করে ২০০০ টাকা করা সহ স্বরাষ্ট্র-শিক্ষা দপ্তরে একসঙ্গে ১০১৭৫ টি সরকারি চাকুরির ঘোষণা ও বিভিন্ন জনহিতকর প্রকল্পের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার রাণীরবাজার থানা রোডে ভারতীয় জনতা পার্টির ১০ মজলিশপুর মন্ডলের পক্ষ থেকে আয়োজিত ধন্যবাদ ৱ্যালির পর অনুষ্ঠিত হয় এক সভা। সেই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায়, প্রভারী তাপস দাস, মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস,ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ সহ দলীয় কার্যকর্তা ও কর্মী-সমর্থকেরা। জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *