পরিচয়হীন এক ষাট ঊর্ধ্ব অসুস্থ রোগীর চিকিৎসা না করার অভিযোগ মহাকুমার হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে।পরে যদিও দীর্ঘ তালবাহানা পর চাপে পরে হাসপাতালে ভর্তি করানো হয় পরিচয়হীন অসুস্থ রোগীকে। উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালে বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অসুস্থ পরিচয়হীন ব্যক্তি। ঘটনার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শুক্রবার।
জানা গেছে, কয়েকদিন ধরে তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকা স্থিত কালী মন্দির চত্বরে পরিচয়হীন এক অসুস্থ ষাট উর্ধ্ব এক ব্যক্তি পরে রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকার পরও কোন স্ব হৃদয় ব্যক্তি সেই ব্যক্তিটিকে কোন ধরনের খাবার তুলে দেওয়ার প্রয়োজন টুকু বোধ করেনি । একদিকে খিদের জ্বালা অন্যদিকে শারীরিক অসুস্থতায় নিজের বাক্ শক্তিও হারিয়ে ফেলে লোকটি। পরিচয় জানতে চাওয়া হলেও কোন কিছুই উত্তর দিতে পারেনি। সেই পরিচয়হীন অসুস্থ ব্যক্তি। যদিও পরে স্থানীয় এলাকাবাসীরা এই অসুস্থ পরিচয়হীন ব্যক্তিটি পড়ে থাকার খবর পৌঁছে দেয় অন্নপূর্ণা সেবক দলের কর্মীদের কাছে। বৃহস্পতিবার সকালে সেবক দলের কর্মীরা অসুস্থ ব্যক্তিটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য। অভিযোগ,সেই সময় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অন্নপূর্ণা সেবক দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে। এমনকি জানিয়ে দেওয়া হয়, পরিচয়হীন ব্যক্তির চিকিৎসা হাসপাতালে করানো অসম্ভব। নিকট আত্মীয় পরিজন ছাড়া কোন ধরনের চিকিৎসা পরিষেবা পাবে না।সেই সময় দীর্ঘক্ষণ কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বাক্ বিতন্ডা পর নামকা ওয়াস্তে পরিচয়হীন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতালে বিছানা মিলে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টা না পেরোতেই হাসপাতালের বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই মৃত্যুর খবর পেয়ে অন্নপূর্ণা সেবক দল এর কর্মীরা হাসপাতালে ছুটে আসে।খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে।
এদিকে অন্নপূর্ণা সেবক দলের সেবা কর্মীদের অভিযোগ,পরিচয়হীন অসুস্থ ব্যক্তিটিকে যদি উন্নত চিকিৎসা করানো যেত তবে আজ হয়তো নিথর দেহ পড়ে থাকত না হাসপাতালের মর্গে।
