২৯ ও ৩০ অক্টোবর ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

আগামী ২৯ ও ৩০ অক্টোবর আগরতলা ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক  সম্মেলন এবং শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।  উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও তথ্য সংস্কৃতি মন্ত্রীকে  আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মশালায় ঢাকা এবং কোলকাতার বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্র প্রদান করা হবে। প্রত্যেক জেলা,মহকুমা কমিটি ও সম্মানিত সদস্যদের অনলাইনে আগাম নাম নথিভূক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ২৪ অক্টোবর এর মধ্যে নাম লিপিবদ্ধ করে এক্ষেত্রে শংসাপত্রের জন্য এক কপি ছবি, নাম ঠিকানা  এবং জনপ্রতি একশত টাকা সহ যাবতীয় তথ্য প্রেরণ করার জন্য বলা হচ্ছে। নাম নথিভুক্ত করতে হবে মেঘধন দেব whatsapp নম্বর 9774382369,  জয়ন্ত ঘোষ whatsapp নম্বর 8974323883এবং তন্ময় বণিক whatsapp নম্বর-7005171270 এর কাছে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৯ অক্টোবর বেলা ১১ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *