২০ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় লেফুঙ্গা থানার অন্তর্গত জমির ঘাট এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হন সজল দাস নামে ৩৮ বছরের এক যুবক।।। দীর্ঘ সময় পর তার পরিবারের লোকজনরা তাকে নিয়ে যান মোহনপুর হাসপাতালে কিন্তু তার অবস্থা আশঙ্কা হবার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।। গুরুতর অসুস্থ সজল দাস কে জিবি হাসপাতালে আনার পর শুক্রবার বিকাল ৩ টা সময় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।।। শনিবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।।। সজল দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
