এস এম সি’কমিটির ভূমিকায় চাঞ্চল্য গান্ধীগ্রাম বিদ্যালয়ে

অভিযুক্ত শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকা সত্ত্বেও এসএমসি কমিটির তৎপরতায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় মীমাংসা করা হয়।জানা যায় গতকাল স্কুল চলাকালীন সময়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে সপাটে চড় মারে শিক্ষক টিটু সরকার । পরবর্তী সময়ে সেই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি তাকে গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়।জানা যায় ছাত্রীটির কানের পর্দা ফেটে যায় পরবর্তী সময়ে আঘাত গুরুতর হওয়ায় গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে।আজ শনিবার দুপুর ১২টা সময় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এসএমসি কমিটি আক্রান্ত পরিবারের সঙ্গে নিয়ে এই ঘটনার মীমাংসা করেন। জানা যায় অভিযুক্ত শিক্ষক টিটু সরকারের অনুপস্থিতিতে টিটু সরকারের হয়ে এসএমসি কমিটি এ ঘটনার মীমাংসা করেন। যে অভিযুক্ত তাকে ছাড়া কি করে এই ধরনের একটি ঘটনার মীমাংসা হয় এসএমসি কমিটির এই ভূমিকায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *