আবারও এক মৃতদেহ উদ্ধার। বাইশ অক্টোবর শনিবার সকালে কৈলাশহরের গৌরনগর ব্লকের অধীনে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় কালভার্টের নিচে জলের মধ্যে একটি ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সংবাদে প্রকাশ, ওই মৃত ব্যক্তির নাম কমল সিংহ, বয়স ৬৫, মৃত ব্যাক্তি মূল বাড়ি কৈলাশহরের কামরাঙ্গা বাড়ি এলাকায় হলেও কয়েক বছর ধরে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা রোহিত সিনহার বাড়িতে থাকেন বলে গ্রামবাসীরা জানান। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে, মৃত কমল সিংহ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী ছিলেন। উনার স্ত্রী এবং উনার পুত্র, কন্যা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় বসবাস করেন বলে জানা যায়। উনার স্ত্রী এবং সন্তানদের সাথে কোন এক অজ্ঞাত কারণে স্ত্রীর সঙ্গ ছেড়ে কৈলাশহর মহকুমার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন। সংবাদে আরো জানা যায় যে, কমল সিংহ অত্যন্ত ভালো মানুষ হিসাবে ইছবপুর গ্রামে পরিচিত ছিলেন । অভিযোগ, গতকাল রাতে কমল সিংহ রোহিত সিনহার বাড়িতে আর যাননি, এবং শনিবার সকালে এলাকার একটি কালভার্টের পাশে উনার জুতো দেখা যায়, পাশাপাশি কালভার্টের নীচে জলের মধ্যে ভাসমান মৃতদেহ ভেসে উঠে কোমল সিংহের। এলাকাবাসীরা এসে ভিড় জমান ঘটনাস্থলে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা সে নিয়ে দ্বন্দ্বে রয়েছে গোটা এলাকাবাসীরা। খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করেন। তবে এই ঘটনায় গোটা ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল বিরাজ করছে।
